1. admin@notunshomoy24.com : admin :
  2. darinpapathanasopoulos7833@anonmails.de : troy34953554 :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

মাহি গ্রেফতার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

নতুনসময় ডেস্ক
আপডেট সময় : ১০:৪৪:৫১ এএম, শনিবার, ১৮ মার্চ ২০২৩
  • / 89
  • সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

    সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পুলিশের বিরুদ্ধে করা মাহির অভিযোগ সঠিক কি না তা তদন্তে বেরিয়ে আসবে।

    বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে রাজধানীর তেজগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠান শেষে শনিবা (১৮ মার্চ) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

    তিনি বলেন, আমি শুনেছি গাজীপুরের কমিশনার মোল্যা নজরুল ইসলামের বিরুদ্ধে ফেসবুক লাইভে এসে মাহি কিছু বক্তব্য দিয়েছেন। এজন্য মামলা হয়েছে। আমি সবকিছু জানি না, শুনেছি। এটা ভালো করে জেনে আমি বলতে পারব।

    মাহির অভিযোগ তদন্ত করা হবে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যখন একটা অভিযোগ আসে তখন তদন্ত করতে হয়। তদন্তে সবকিছু বেরিয়ে আসবে। মাহির বক্তব্য সঠিক কি না কিংবা পুলিশ যেটা করেছে সেটিও সঠিক কি না তা তদন্তে বেরিয়ে আসবে।

    পুলিশ কর্মকর্তা হত্যা মামলার পলাতক আসামি আরাভ খান ওরফে রবিউল ইসলামকে ফেরানোর উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইন্টারপোলের সহায়তায় তাকে ফিরিয়ে আনতে সব ধরনের চেষ্টা চলছে।

    নিউজটি শেয়ার করুন

    আপলোডকারীর তথ্য