1. admin@notunshomoy24.com : admin :
  2. darinpapathanasopoulos7833@anonmails.de : troy34953554 :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ঈদে রেলের টিকিট বিক্রি শুরু ৭ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ০৯:৩২:২২ এএম, বুধবার, ২২ মার্চ ২০২৩
  • / 67
  • সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

    পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে রেলের শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। ৭ এপ্রিল থেকে রেলের আগাম টিকিট বিক্রি শুরু হবে; চলবে ১১ এপ্রিল পর্যন্ত।

    রাজধানীর রেলভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বুধবার (২২ মার্চ) এ তথ্য জানান।

    রেলমন্ত্রী জানান, ১৭ এপ্রিলের টিকিট ৭ এপ্রিল, ১৮ এপ্রিলের টিকিট ৮ এপ্রিল, ১৯ এপ্রিলের টিকিট ৯ এপ্রিল, ২০ এপ্রিলের টিকিট ১০ এপ্রিল এবং ২১ এপ্রিলের টিকিট ১১ এপ্রিল বিক্রি হবে।

    ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২২, ২৩ ও ২৪ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে বলে জানান তিনি।

    রেলমন্ত্রী জানান, এবার ঈদ উপলক্ষে ৯ জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করবে রেলওয়ে। এছাড়া শিডিউল বিপর্যয় ঠেকাতে ১০টি বাড়তি ইঞ্জিন রেলবহরে যুক্ত করা হবে।

    এর আগে গত ১ মার্চ থেকে জাতীয় পরিচয়পত্র( এনআইডি) ব্যবহার করে ‘টিকিট যার, ভ্রমণ তার’ নীতিতে টিকিট বিক্রি শুরু করে রেলওয়ে। এর ধারাবাহিকতায় আসছে ইদ উপলক্ষে ট্রেনের সব টিকিট অনলাইনে বিক্রির উদ্যোগ নিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

    নিউজটি শেয়ার করুন

    আপলোডকারীর তথ্য